নারায়াণগঞ্জ

আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আড়াইহাজারে এক বৃদ্ধের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ এপ্রিল) ‌দিবাগত দেড়টার দি‌কে উপজেলার ছোট ফাউসা এলাকায়  ব্যবসায়ী  বিএম রাসেল এর  বা‌ড়ি‌তে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬/৭  জনের একটি মুখোশধারী ডাকাত দল বসতবাড়ির কেচিগেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে।

 এ সময় তারা প্রায় ২১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৩ হাজার ৫০০ রিয়াল নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com